মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁও থানার এসআই (নিঃ) মো: সহিদুল ইসলাম। গত ০১/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭:৪৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকার বালুরমাঠ সংলগ্ন ফ্যান ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৪২)। তিনি মৃত আঃ রহমানের পুত্র, সাং- পাথরঘাটা ০১নং গলি, থানা- কোতোয়ালী, জেলা- সিএমপি, চট্টগ্রাম (ভাসমান)।
পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।