১২ তারিখের নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে বিতর্ক করতে চাইলে জবাব দেওয়া হবে: দুলু

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন এদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। এই সেনাবাহিনী বাংলাদেশের জনগনের কষ্টের সময় যখনই সংকট হয়, তখন বাংলাদেশের মানুষের পাশে দাড়ায়। যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে সেনা ভবনে ক্যান্টমেন্ট এ ঢুকতে চায়, এমপি হলে কি হবে? অস্ত্রের ট্রাক নিয়ে ঢুকবে। তাই আমরা বলতে চাই ১২ তারিখের নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করতে চাইলে জবাব দেওয়া হবে। তিনি আজ (৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চা দোকানদার দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল,নাসিম উদ্দিন নাসিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *