কামরুল ইসলাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় নিয়মিত অভিযান ও টহল ডিউটির সময় এসআই (নিরস্ত্র) নাইমুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা নিজেদের অবস্থান ও ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের বিনা পরোয়ানায় আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন— আল আমিন (২৪), পিতা: আমিনুল ইসলাম, মাতা: নুর জাহান, সাং- মিয়া বাজার, কাশিনগর, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা; আলী আকবর (৪৮), পিতা: নুরুল ইসলাম, মাতা: মসুম্মা খাতুন, সাং- দক্ষিণ শিকলবাহা, থানা: কর্ণফুলী, জেলা: চট্টগ্রাম; জয়নাল (১৮), পিতা: রেজাউল করিম, মাতা: রোকেয়া বেগম, সাং- ব্রয়লার এভিনিউ কলোনী, থানা: কোতোয়ালী, জেলা: চট্টগ্রাম; দুলাল (৫৫), পিতা: বোলা শিকদার, মাতা: রুবি শিকদার, সাং- কানুনগো পাড়া, থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম এবং সালাউদ্দিন (২৩), পিতা: শরবত আলী, মাতা: মোছা. গোলাপী, সাং- বাশবাড়ী, নুর আলম ভেন্ডারের বাড়ি, থানা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-১৭৬/২০২৬, তারিখ ১২ জুন ২০২৬, ধারা ৮৮/১০৩ সিএমপিও অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।