Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সবার আগে বাংলাদেশ: দুর্বল অর্থনীতি শক্তিশালী করতে সরকারকে সময় দেওয়া উচিত - দৈনিক স্বাধীন সংবাদ

সবার আগে বাংলাদেশ: দুর্বল অর্থনীতি শক্তিশালী করতে সরকারকে সময় দেওয়া উচিত

সূর্য আহমেদ মিঠুন: 

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেছেন, দেশের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী অর্থনীতিতে রূপ দিতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়া উচিত। একই সঙ্গে অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে জনগণকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলার সময় অ্যাডভোকেট শাহ আলম মানিক বলেন, দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে সরকারের সময় প্রয়োজন। তাঁর মতে, স্বল্প সময়ে একটি দুর্বল অর্থনীতিকে শক্তিশালী অর্থনীতিতে রূপান্তর করা কোনো সরকারের পক্ষেই সহজ নয়।

তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সরকারকে সময় দিতে হবে। ধৈর্য ধরে সরকারের পরিকল্পনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করা উচিত।”

অ্যাডভোকেট শাহ আলম মানিক আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে তিনি মনে করেন।

পরিশেষে গুরুত্ব সহকারে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের জন্য তাঁরই পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তাঁর মরহুমা মা, বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, আপসহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতোই দেশের জনগণকে ভালোবেসে তাঁদের সুযোগ্য সন্তান হিসেবে তাঁর মেধা ও সততা দিয়ে নতুন বাংলাদেশ গড়বেনই, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *