ক্রীড়া প্রতিবেদক:
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি।’
স্ট্যাটাসে মিঠুন আরও লেখেন, ‘ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম… এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’
তবে স্ট্যাটাসে তিনি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে ঠিক কী প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।
স্ট্যাটাস দেওয়ার পর মিঠুনের একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। তবে সেখানেও তাঁর ওই মন্তব্যের বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
কোয়াবের সভাপতি হিসেবে মিঠুনের এমন রহস্যময় মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।