নওগাঁর নতুন পুলিশ সুপার হলেন মো. ছুফি উল্লাহ

 ছাব্বির হাসান:

নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। একই সঙ্গে নওগাঁর বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে একই প্রজ্ঞাপনে দেশের আরও ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী ও গাইবান্ধা।

নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নওগাঁ জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পুলিশি সেবার কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *