মোঃআনজার শাহ
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু রবিবার সকালে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে স্থাপিত এই অস্থায়ী কার্যালয়ে পৌঁছে তিনি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম এবং কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরাসহ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির, মহানগরীর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেলসহ আরও অনেকে।
পরিদর্শনের সময় চেয়ারম্যান উদবাতুল বারী আবু কার্যালয়ের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।