কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন উদবাতুল বারী আবু

মোঃআনজার শাহ

কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও এলাকার অভিভাবক মনিরুল হক চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক শুভেচ্ছা বার্তায় তিনি সংসদ সদস্যের প্রতি আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় উদবাতুল বারী আবু লেখেন, “শুভ জন্মদিন। কুমিল্লা-৬ আসনের অভিভাবক, মাননীয় সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”

তাঁর এ শুভেচ্ছা বার্তায় সংসদ সদস্যের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনার প্রতিফলন ঘটেছে।

জন্মদিন উপলক্ষে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকেও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, তাঁর আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *