নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম

সূর্য আহমেদ মিঠুন:

অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এসআই মফিজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) আগস্ট মাসের শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। এসআই মফিজুল ইসলাম যশোরের সাবেক ডিবি কর্মকর্তা এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ডিবিতে কর্মরত। ২০২৬ সালের আগস্ট মাসে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার অভিযানে বিশেষ সাফল্যের জন্য তাকে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা নির্বাচিত করা হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে আগস্ট মাসে কৃতিত্বপূর্ণ কাজের জন্য মোট ১৪ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন এসআই মফিজুল ইসলাম। তথ্য সূত্রে জানা যায়, এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসআই মফিজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে যশোরে দায়িত্ব পালনকালেও এসআই মফিজুল ইসলাম প্রশংসিত হয়েছিলেন। সৎ ও আন্তরিক এই ডিবি কর্মকর্তা পুরস্কার পেয়ে নিজের অনুভূতি শেয়ার করে বলেন, “পুরস্কার পাওয়াটা সত্যিই আনন্দের। তবে এর সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্বও আরও বাড়িয়ে দেয়। আমি বিশ্বাস করি, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে নিজের কাছে নিজের আলাদা একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, যা অন্য রকম এক অনুভূতি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতেও যেন এভাবেই সততার সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যেতে পারি, এজন্য ডিপার্টমেন্টসহ সকলের দোয়া কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *