Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ব্রাহ্মণবাড়িয়ার রাধিকায় মাদক সেবনের অভিযোগে যুবককে কুপিয়ে জখম, ঘর ভাঙচুর - দৈনিক স্বাধীন সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকায় মাদক সেবনের অভিযোগে যুবককে কুপিয়ে জখম, ঘর ভাঙচুর

স্টাফ রিপোর্টার :– ব্রাহ্মণবাড়িয়া রাধিকা গ্রামের নজির খানের বাড়ির ভাড়াটিয়া মানিক খানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে একই গ্রামের ফিরোজ মিয়া ও তার সহচর ৪/৫ জন মিলে ১৭/০৭/২০২৬ ইং রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় মানিক খানের ছেলে সজীব খানকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জহম করে ও ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। ঘটনার পরিপ্রেক্ষিতে ২০/০৭/২৬ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানিক খানের বউ সালমা বাদী হয়ে ফিরোজ মিয়া পিতা মৃত লাল মিয়া জয়ধর হোসেন পিতা আবু সাঈদ মিয়া আমান উল্লাহ পিতা ইউনুস ভুঁইয়া নজির খান পিতা মৃত মুন্সি খান ফারহান পিতা ফিরোজ মিয়া অজ্ঞাতনামা ৪/৫ জন সর্বসাং রাধিকা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যার নং সি আর ১৫৩৯/২৬ ইং
১৪৩/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৫৪/৪২৭/৪৪৭/৪৪৮/৫০৬/(২)১০৯ পেনালকোড ।
মামলাটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই এ চলমান আছে। অনুসন্ধান কালে জানা যায় যে রাধিকায় বেশ কয়েকটি মাদক ও অনলাইন জুয়ার স্পট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে তিন রাস্তার মোড় ও প্রশিকা প্রকৃত মাদক ও জুয়ার গড ফাদারদের আড়ালে রেখে অসহায় গরিব অটো রিস্কাচালক সজীব খানকে ৬/৭জন আমজনতা নিজেদের কর্তৃত্ব হাসিল করতে অমানবিকভাবে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জহম ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে কার খুটির জোরে কতিপয় বিপধগামী আমজনতা নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো সাহস পাই তা সাধারণ মানুষের মনে প্রশ্নবিদ্ধ করেছে…..
প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি বিপথগামী আম জনতা এভাবে যদি নিজের হাতে আইন তুলে নিয়ে নিরীহ অসহায় গরিব মানুষদের নির্মমভাবে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জহম করে তাহলে আইনশৃঙ্খলা পরিস্খিতি ভেঙ্গে পড়বে। সাধারণ মানুষ হারাবে আইনের প্রতি আস্খ বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *