শহীদ জিয়া পরিষদ এর সিদ্ধিরগঞ্জ থানা কমিটি ঘোষণা। সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন

‎ নিজস্ব প্রতিবেদক:


‎নারায়ণগঞ্জ শহীদ জিয়া পরিষদ জেলা কমিটির স্বাক্ষরিত এক বিবৃতিতে সিদ্ধিরগঞ্জ থানার শহীদ জিয়া পরিষদ এর ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আজ সোমবার ( ২৫ মে -২০২৬ ইং ) ঘোষণা করেছে। উক্ত কমিটির সভাপতি পদে রয়েছেন মো: সোহেল রানা এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো: আলাউদ্দিন। উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ও নারায়ণগঞ্জ মহানগর ছাএ দলের সাবেক সহ-সভাপতি মো: সিফাতুর রহমান রাজু। শহীদ জিয়া পরিষদের প্রধান শ্লোগান সবার সেরা পরিষদ, শহীদ জিয়ার পরিষদ এই শ্লোগান নিয়ে সংগঠন টি এগিয়ে চলছে দূর্বার গতিতে । সদ‍্য সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো: সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন উক্ত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্ত পদ পাওয়াতে কেন্দ্রীয় জিয়া পরিষদ কমিটি এবং নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া পরিষদ কমিটির সভাপতি সাঈদ হাসান বাবু ও সাধারণ সম্পাদক মো: মেহেরাজ চৌধুরী সাগর সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সদ‍্য সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন জিয়া পরিষদ এর সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সকল সদস্যদের নিয়ে সংগঠন কে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে একসাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *