সাপাহারে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে সাপাহারের মধইল বালিকা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল), আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *