স্কটল্যান্ডে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে স্কটল্যান্ড বিএনপির উষ্ণ স্বাগত

মোঃআনজার শাহ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকুর সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে আগমন উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগত ও অভিনন্দন জানিয়েছে স্কটল্যান্ড বিএনপি।

প্রতিমন্ত্রীর স্কটল্যান্ডে আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এই সফরকে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন স্কটল্যান্ড বিএনপির নেতাকর্মীরা।

এক শুভেচ্ছাবার্তায় স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে বলা হয়, মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর স্কটল্যান্ডে আগমন তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর সংক্ষিপ্ত সফর সফল ও আনন্দময় হোক এটাই তাদের প্রত্যাশা।

স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর সরকারি দায়িত্ব পালনে আরও সাফল্য এবং দেশের মানুষের কল্যাণে তাঁর ভূমিকা আরও কার্যকর হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মোঃ ইরফানুল হক পাটোয়ারী, এডিনবরা, স্কটল্যান্ড বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর স্কটল্যান্ডে আগমন আমাদের জন্য আনন্দ ও গর্বের। আমরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে তাঁকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।”

প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তাঁর এই সফর পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *