মনজুর আলম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ধারাবাহিক চারাগাছ বিতরণ কর্মসূচির আওতায় ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।