Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কলাউজানে রেমিট্যান্স যোদ্ধার স্ত্রীর জায়গিা দখলের অভিযোগ, - দৈনিক স্বাধীন সংবাদ

কলাউজানে রেমিট্যান্স যোদ্ধার স্ত্রীর জায়গিা দখলের অভিযোগ,

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে এক রেমিট্যান্স যোদ্ধার স্ত্রীর বসতভিটা জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লিপি রানী দেবী লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগও করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং কলাউজান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম কলাউজান কুমারপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৩৪), পিতা-মৃত অলি আহমদ, দীর্ঘদিন ধরে লিপি রানী দেবীর পরিবারের মালিকানাধীন সম্পত্তি নিজের দাবি করে আসছেন। ভুক্তভোগীর দাবি, ওই সম্পত্তি তার স্বামী প্রিয়তোষ নাথের ক্রয়কৃত এবং দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন।

লিপি রানী দেবী জানান, গত ১৪ মে সকাল আনুমানিক ৯টার দিকে শহিদুল ইসলাম অজ্ঞাতনামা ৪-৫ জনকে সঙ্গে নিয়ে তাদের বসতভিটায় জোরপূর্বক প্রবেশ করে গর্ত খননের মাধ্যমে দখলের চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেয়।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। তবে যাওয়ার আগে লিপি রানী দেবী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করলে কিংবা আইনের আশ্রয় নিলে গুম, খুন ও জখমের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে বিরোধ আরও বাড়িয়ে তোলে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, ঘটনাটি নিয়ে অনুসন্ধানে গেলে সাংবাদিক কামরুল ইসলাম ও সাংবাদিক সোহেল রানার সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত পক্ষ তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকাবাসী লোহাগাড়া থানা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *