নারায়ণগঞ্জে এক রাতে তিন বাস ও দুই লেগুনায় অগ্নিসংযোগ

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় থ্রি স্টার পরিবহনের একটি বাস এবং চাঁদমারি এলাকায় দুটি লেগুনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা যানবাহনগুলোতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রূপগঞ্জে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের পৃথক ঘটনাস্থলগুলোতে স্থানীয় লোকজন আগুন নেভান।

এ ঘটনায় বাসগুলোর ভেতরের অংশ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এসব অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *