Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পাবনায় জিপে সাড়ে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ - দৈনিক স্বাধীন সংবাদ

পাবনায় জিপে সাড়ে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

পাবনা প্রতিনিধি:

পাবনায় জিপ গাড়িতে করে গাঁজা পাচারের সময় ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার (২৯ আগস্ট) ভোরে পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।

শনিবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভোররাতে জালালপুর পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি জিপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকের চালান সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *