খসরু মৃধা:
সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হায়দ্রাবাদ উত্তরপাড়া বড়বাড়ী (দেলোয়ারের বাড়ী) প্রাঙ্গণে আয়োজিত এই সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এম মঞ্জুরুল করিম রনির ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয়।
হায়দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন মোল্লা-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ আবুল কালাম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
-
যুগ্ম আহ্বায়ক: মোঃ আতাউর রহমান ও আব্দুল খালেক মন্ডল।
-
কোষাধ্যক্ষ: ফাইজুল হক মনি ও সহকারী কোষাধ্যক্ষ আব্দুর রশিদ।
-
সদস্যবৃন্দ: মুনসুর, মোঃ জালাল উদ্দিন, ইকবাল হোসেন, ইব্রাহিম মন্ডল, আলী কবিরসহ অত্র কেন্দ্রের সাধারণ ভোটারবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।