কামরুল ইসলাম:
আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের গরিব, অসহায়, মেহনতি মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের অনেকেই বন্যার পানিতে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্দশার খবর পেয়ে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে ছুটে যান আমিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা এবং আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তিনি বলেন, মানুষের দুঃসময়ে মানুষের পাশে থাকাই প্রকৃত জনসেবার পরিচয়। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি নিজেকে দায়বদ্ধ মনে করেন।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মানুষ মানুষের জন্য। আমি জানি, এই বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। গরিব ও অসহায় মানুষ অনেক সময় বিত্তবানদের কাছে সহযোগিতা চাইতে পারেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মধ্যবিত্ত পরিবারের মানুষ লজ্জার কারণে কারও কাছে সাহায্য চাইতে পারেন না। বন্যার সময় তাদের নীরব কষ্ট অনেকের চোখেই পড়ে না।”
তিনি আরও বলেন, “তাই গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোরও খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।”