লক্ষ্মীপুর আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

আবু সায়েদ:

লক্ষ্মীপুর আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ সনের কার্যকরী পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মোঃ মামুন হোসেন নির্বাচিত হন। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল কাশেম ও মোঃ লুৎফুর রহমান নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক পদে বেল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাজিব চন্দ্র ভৌমিক নির্বাচিত হন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুল কাদের এবং প্রচার সম্পাদক পদে মোঃ রিয়াজ নির্বাচিত হন। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শরিফুল ইসলাম, এমরান হোসেন ও রিপন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, আগামী দিনে সমিতির কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *