সাতকানিয়ায় দেবরের ধর্ষণে বিধবা ভাবি অন্তঃসত্ত্বা

স্টাফ রিপোর্টার:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে দেবরের ধর্ষণের শিকার হয়ে তারই বিধবা ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দেবর আবুল কাশেমকে (৫৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীনগর থলিপাহাড় এলাকায় স্থানীয়রা দেবর-ভাবিকে একত্রে দেখে ৯৯৯-এ ফোন করেন।

পরে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, ভুক্তভোগী নারী ৫ সন্তানের জননী। প্রায় ১১ মাস আগে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর কয়েক মাস পর অভিযুক্ত দেবর আবুল কাশেম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ান।

একপর্যায়ে ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ৯৯৯-এ ফোন করে দেবর-ভাবিকে পুলিশের হাতে তুলে দেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, “অভিযুক্ত দেবর ও ভুক্তভোগী ভাবিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *