ফতুল্লাবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিত ওসি মাহবুব আলম

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের মাঝে আস্থা ও ইতিবাচক সাড়া অর্জন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভুক্তভোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওসি মাহবুব আলম দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানবিকতার পরিচয় দিচ্ছেন। থানায় আসা সাধারণ মানুষদের সমস্যার কথা তিনি গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এতে করে এলাকাবাসীর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বাড়ছে বলে জানান অনেকে।

ফতুল্লার বিভিন্ন মহল মনে করেন, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি দিন-রাত সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছেন। তার কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণে স্থানীয়দের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

সচেতন মহলের মতে, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *