কাশিমপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ওসি খালিদ হোসেনের

মোঃ সাইদুল ইসলাম:

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন। এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওসি মোল্লা খালিদ হোসেন জানান, কাশিমপুর এলাকায় মাদক কেনাবেচা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় অপরাধী ও অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধ করে পার পাওয়ার সুযোগ পাবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পুলিশের এই কঠোর অবস্থানে কাশিমপুরের সাধারণ মানুষ ও স্থানীয় শিল্পকারখানার শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, পুলিশের নিয়মিত অভিযান ও কঠোর পদক্ষেপের ফলে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা কোণঠাসা হবে এবং কাশিমপুর আরও নিরাপদ জনপদে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *