মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে ৩০ ও ৩১ জুলাই বিশেষ এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেফতার এবং আদালতের পরোয়ানা তামিল।
পুলিশ জানায়, ৩০ জুলাই রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এসআই মো. আবদুল আলীম, এসআই মধুসূদন পান্ডে, এসআই ফরহাদ হোসেন, এসআই মোহাম্মদ রাজিব হোসেন তালুকদার, এসআই লুৎফর রহমানসহ পুলিশের একাধিক টিম পৃথক অভিযান পরিচালনা করে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মো. উজ্জ্বল হোসেন (৩২), নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন (৪০), আওয়ামী লীগ কর্মী মো. টিপন (৪৬), আব্দুর রব (৫৬) এবং আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া এসআই ইয়াছিন আরাফাতের নেতৃত্বে ৩০ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মদনপুর এলাকা থেকে আল আমিন ওরফে সাগর (৩২)-কে গ্রেফতার করা হয়।
৩১ জুলাই ভোরে এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে নয়ামাটি এলাকা থেকে ওয়াদুত মোল্লা (৫২)-কে এবং একই দিন সকালে এএসআই মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে ফরাজীকান্দা মোড় এলাকা থেকে মো. মেহেদী হাসান ইমুন (৩০), মো. সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫), ফয়সাল (২৫) ও ফারুককে গ্রেফতার করা হয়।
বন্দর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।