সাতকানিয়া মডেল হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন লোকমান হাকিম মানিক

আবদুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাই স্কুল পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হাকিম মানিক। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিধিমালা-২০২৪ অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সাতকানিয়া মডেল হাই স্কুলের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম মানিক বলেন, সাতকানিয়া মডেল হাই স্কুল উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সব ধরনের সংকট কাটিয়ে এর অতীত ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা হবে তাদের একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও ভালো করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *