Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদগাঁওয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৪ জন গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ঈদগাঁওয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ৪ জন গ্রেপ্তার

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর নাপিতখালী বটতলী এলাকায় আবাসিক হোটেল জিসানে অভিযান চালানো হয়। এসআই (নিঃ) অচিন্ত কুমার দে-এর নেতৃত্বে এএসআই (নিঃ) সুমন বড়ুয়া, এএসআই (নিঃ) আবু তাহেরসহ পুলিশের একটি দল রাত ৯টা ১০ মিনিটে হোটেলটির ৫ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় চক্রাকারে খাটের ওপর বসে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা: রমজান আলী, মাতা: রেহেনা আক্তার, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী ইউনিয়ন, থানা-চকরিয়া; হারুন রশিদ (৩৫), পিতা: মৃত আব্দু সালাম, মাতা: দিল বাহার, ঈদগাঁও বাজার, ১ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, থানা-ঈদগাঁও; নুরুল আমিন (৩০), পিতা: মৃত বশির আলম, মাতা: সাকেরা বেগম, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা-ঈদগাঁও; এবং মাসুদ করিম (২৩), পিতা: আব্দুল খালেক, মাতা: মৃত কমরুন নাহার, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, থানা-ঈদগাঁও।

পুলিশ জানায়, উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে রাত ৯টা ৩৫ মিনিটে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে জব্দ তালিকামূলে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ইয়াবা সেবনে ব্যবহৃত ১০টি ছোট সাদা রঙের নমনীয় প্লাস্টিকের পাইপ এবং ১০টি ফ্লুয়েল পেপার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই স্থানে ইয়াবা সেবনের উদ্দেশ্যে অবস্থান করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *