Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর - দৈনিক স্বাধীন সংবাদ

বান্দরবান জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস মাম্যাচিং ও নবনিযুক্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস মাম্যাচিংয়ের সঙ্গে জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, লুসাই মং মার্মা, চনু মং মার্মা, মাওসেতন তঞ্চঙ্গা ও অ্যাডভোকেট উম্মেসিং মার্মাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত পরিষদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি পরিষদের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান মিসেস মাম্যাচিং বলেন, বান্দরবানের উন্নয়ন ও মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি নবনিযুক্ত সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, “বান্দরবানের উন্নয়ন এবং মানুষের কল্যাণে আমরা একযোগে কাজ করে যাব। নবনিযুক্ত সকল সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বান্দরবানকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে অবদান রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে বিদায়ী পরিষদ ও নবনিযুক্ত সদস্যদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। পরে নতুন পরিষদের সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবানের উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *